News71.com
 Bangladesh
 28 Jan 17, 09:16 PM
 232           
 0
 28 Jan 17, 09:16 PM

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজীবসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করতে গেলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এসময় পুলিশকে লক্ষ্য করে আট-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ শটগানের ৩২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জেলা যুবদলের আহ্বায়কসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ইলিয়াছ মিয়া, বিল্লাল মোল্লা, জিয়াউল ও ইসমাইল। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) মো. নাজমুল আলম এসব তথ্য জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন