News71.com
 Bangladesh
 28 Jan 17, 10:38 PM
 211           
 0
 28 Jan 17, 10:38 PM

বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে ।। স্বাস্থ্যমন্ত্রী নাসিম

 

নিউজ ডেস্কঃ নির্বাচন ছাড়া বিএনপি’র কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে খালেদা জিয়াকে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আওয়ামীলীগ আবরো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে । তিনি বলেন, শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী। আওয়ামীলীগ একা নির্বাচনী মাঠে খেলতে চায় না। কাজীপুরের দুর্গম এলাকা চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কাজীপুরের দুর্গম এলাকা চরগিরিশ ইউনিয়নে রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুস সামাদ ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সরিষাবাড়ির সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান, পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত মহা-পরিচালক শেখ মোঃ শামিম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, নুরুল ইসলাম ঠান্ডু, মোজাম্মের হক বকুল, খলিলুর রহমান সিরাজী ও জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ। কাজীপুরের দুর্গম চরে রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় পাশ্ববর্তী সরিষাবাড়ি এলাকা থেকেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে জনসভায় যোগ দেন ।

দুপুর সোয়া ১টায় হেলিকপ্টার যোগে মোহাম্মদ নাসিম জনসভাস্থলে পৌছে। প্রথমে চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তারপর তিনি নবনির্মিত চরগিরিশ ইউপি-রঘুনাথপুর সড়ক এবং উত্তর ছালাল রাস্তারও শুভ উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া কথা বলে দাম বাড়াচ্ছেন। নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না। কোন অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধুঁয়া তুলে লাভ নাই। আপনাদের আন্দোলন কি তা জনগণ দেখেছে ।

আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালেরর নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে মোকাবেলা করে আমরা জয়ী হবো। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সকল ক্ষেত্রে উন্নয়নের মডেল এখন বাংলাদেশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন