News71.com
 Bangladesh
 28 Jan 17, 10:51 PM
 203           
 0
 28 Jan 17, 10:51 PM

গাইবান্ধায় জামায়াতের চার কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার

গাইবান্ধায় জামায়াতের চার কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ গাইবান্ধায় জেলায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতের চার কর্মীসহ ৫১ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ।

তিনি আরও জানান, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক মামলায় আরও ৪৭ জন গ্রেপ্তার হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে চারজন জামায়াতের কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন