
নিউজ ডেস্কঃ ভোলার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ বিএনপি প্যানেলের ৭ ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ প্যানেলে ৬ নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২ পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. ওবায়দুর রহমান শাহজান, সহ-সভাপতি পদে অ্যাড. মো. ইউসুফ, অ্যাড. মো. শাহজান, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. নুরুল আমিন (নুরনবী), সহসাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. মফিজুল ইসলাম রাজু, অ্যাড. মশিউর রহমান মুরাদ, অথর্ সম্পাদক পদে অ্যাড. মো. মোতাছিম বিল্লাহ, ধর্ম-ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে অ্যাড. মো. মহিউদ্দিন উদ্দিন হেলাল, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মেজবাহুল আলম, অ্যাড. মো. ইফতারুল হাসান শরীফ, সদস্য পদে অ্যাড. মো. মাহাবুবুল ইসলাম, অ্যাড. মো. আবুল কাশেস ও দিলীপ কুমার চন্দ নির্বাচিত হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ১৮২ জন ভোটার দুইটি প্যানেলে ১৩টি পদে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার অ্যাড. আলহাজ মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।