
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আনারুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার রাতে উপজেলার গোসাইজানি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত আসামি আমিরুল গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আমান উদ্দিনের পুত্র।
ডিবি পুলিশের ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, উপজেলার গোসাইজানি ব্রিজের পাশে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিল আমিরুল। বেশিরভাগ সময় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। আজ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
মাদকদ্রব্য আইনে মামলার পর আসামি আমিরুল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হবে।