News71.com
 Bangladesh
 28 Jan 17, 11:10 PM
 271           
 0
 28 Jan 17, 11:10 PM

সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার ।। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

 

নিউজ ডেস্কঃ মরা নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে ১১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌপথ খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। আজ শনিবার বিকেলে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় ৫০৮ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর-জাজিরাসহ গুরুত্বপূর্ণ ১২টি নৌপথের খনন কাজের উদ্ধোধন শেষে তিনি এ কথা জানান । এসময় মন্ত্রী বলেন, ২০ হাজার ৪শ’ কিলোমিটার নদীপথ হারিয়ে গেছে। ২৪ হাজার কিলোমিটার নদীপথ ছিল, তা বর্ষকালে ৬ হাজার কিলোমিটার এসে দাঁড়িয়েছে। সেইসব নৌপথের গতিবেগ ফিরিয়ে আনতে গত ৮ বছরে ১ হাজার ১শ’ কিলোমিটারের মত নদীপথ খনন করেছে সরকার। তিনি বলেন, নদী খননের জন্য আরও ২০টি ড্রেজার নির্মাণ করছে সরকার। এ ছাড়া প্রাইভেট সেক্টরেও আরও ৫০টি ড্রেজার এসেছে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানসহ অন্যরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন