News71.com
 Bangladesh
 28 Jan 17, 11:16 PM
 211           
 0
 28 Jan 17, 11:16 PM

সরকার শিক্ষার হার শতভাগে উন্নীত করতে কাজ করে যাচ্ছে।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

সরকার শিক্ষার হার শতভাগে উন্নীত করতে কাজ করে যাচ্ছে।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার শিক্ষার হার শতভাগে উন্নীত করার উদ্দ্যেশে কাজ করে যাচ্ছে।’ আজ শনিবার বকশীবাজারে অবস্থিত কে এল জুবলী ( কিশোরী লাল জুবলী) স্কুল এ্যান্ড কলেজের সার্ধশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ শিক্ষাসহ প্রতিটি সেক্টরে যথেষ্ঠ অগ্রগতি অর্জন করেছে। নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এসব অগ্রগতি অর্জন করেছে।

খাদ্যমন্ত্রী বলেন, অতীতে কোনো সরকারই শিক্ষা খাতের উন্নয়নে এত গুরুত্ব দেয়নি। এখন বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হয়। অতীতে যা কখনই করা হয় নাই। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা খরচে পড়ালেখার সুযোগ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন