News71.com
 Bangladesh
 29 Jan 17, 10:25 AM
 203           
 0
 29 Jan 17, 10:25 AM

আজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।।

আজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ।।

 

নিউজ ডেস্কঃ দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ রবিবার রাত ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। গতকাল শনিবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন ।

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকের পর সব রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বানের পর এই বৈঠক ডাকলেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, বৈঠকে এই বিষয়টা নিয়েই আলোচনা হবে। এ ছাড়া চলমান রাজনৈতিক সংকট ও পরিস্থিতিতে বিএনপির করণীয় কী-সে বিষয়টিও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন