News71.com
 Bangladesh
 29 Jan 17, 01:51 PM
 219           
 0
 29 Jan 17, 01:51 PM

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনে আগামীকাল সোমবার আদালতে যাবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ।।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনে আগামীকাল সোমবার আদালতে যাবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ।।

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থন করতে আগামীকাল সোমবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে খালেতা জিয়া আগামীকাল সকাল ১১টার দিকে বিশেষ আদালতে উপস্থিত হবেন ।

এদিন ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন ।

অপরদিকে দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং বেগম খালেদা জিয়া যদি আগামীকাল সোমবার আদালতে হাজির না হয় তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেন। এদিন মামলার আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষের সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন