
নিউজ ডেস্কঃ আকাশ আজ (রোববার) অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ।
আজ রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৭৫ ভাগ। সেই সঙ্গে বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কি.মি. ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে একটি মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল (সোমবার) সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪১ মিনিটে ।