News71.com
 Bangladesh
 29 Jan 17, 02:03 PM
 266           
 0
 29 Jan 17, 02:03 PM

সেই ভ্যান চালককে বিমানবাহিনীতে চাকরি দিলেন প্রধানমন্ত্রী ।।

সেই ভ্যান চালককে বিমানবাহিনীতে চাকরি দিলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যে ভ্যানে চড়ে নিজ গ্রামে ঘুরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ভ্যান চালক ইমাম শেখের এবার চাকরি হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আজ এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে প্রাথমিক কাযকর্ম সম্পন্ন করে নিয়োগের প্রক্রিয়া চলছে ইমাম শেখের। এরই মাধ্যমে ঘুরে দাড়িয়েছে ইমামের ভাগ্য। এখন থেকে তাকে আর ভ্যানের প্যাডেলে পা রাখতে হবে না।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার গোপালগঞ্জে সপ্তাহব্যাপী একাদশ জাতীয় রোভারমুট উদ্বোধন করে দুপুরে টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা। এরপর বোন শেখ রেহানার ছেলের পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে পৈতৃকবাড়ি থেকে বের হয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের ১নং গেটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কিছু দূরে নতুন বাড়িতে যেতে তিনি ভ্যানে চড়ে বসেন। তার পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীকে গাড়িতে যেতে অনুরোধ করলেও তিনি ভ্যানে চড়ে বসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন