
নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য বিনিয়োগ ও উৎপাদনসহায়ক সতর্ক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রবিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির । চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে জুন ২০১৭ পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। যা প্রথমার্ধের মুদ্রানীতিতে উল্লেখ করা ছিল। এছাড়াও অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৪ শতাংশ ।
সরকারি খাতে ঋণপ্রবাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ১ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ, অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশ ।