News71.com
 Bangladesh
 26 Mar 16, 12:15 PM
 721           
 0
 26 Mar 16, 12:15 PM

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে ভারতীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির শুভেচ্ছা ।।

স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে ভারতীয় রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির শুভেচ্ছা ।।

নিউজ ডেস্কঃ ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি। গত রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বার্তা পাঠিয়ে এ শুভেচ্ছা জানান ভারতের রাষ্ট্রপতি ।

শুভেচ্ছা বার্তায় ভারতের রাস্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ-ভারতের দ্বি-পক্ষীয় সম্পর্কে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমি নিশ্চিত, দুই দেশের মধ্যকার এই চমৎকার সম্পর্ক আগামীতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে আমাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নতুন মাত্রায় পৌঁছাবে।

ভারতীয় রাস্ট্রপতি আরও বলেন , "ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন