News71.com
 Bangladesh
 29 Jan 17, 04:41 PM
 224           
 0
 29 Jan 17, 04:41 PM

রাজধানীর মিরপুর থেকে পৃথক ২টি অভিযানে ২০টি পেট্রলবোমা ও ৩৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর মিরপুর থেকে পৃথক ২টি অভিযানে ২০টি পেট্রলবোমা ও ৩৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক ২টি অভিযানে ২০টি পেট্রলবোমা এবং ৩৭টি ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এসময় ৩জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে এসব উদ্ধার করা হয় ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মিরপুরের ৬০ফিট রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ককটেল ও পেট্রলবোমাগুলোসহ হাবিবুর রহমান (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। ডিএমপি জানায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমান নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে ককটেল ও পেট্রলবোমাগুলো নিজ হেফাজতে রেখেছিল। পৃথক একটি অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ ২টি ককটেল ও ১টি চাপাতিসহ মামুন ও মাসুদ নামের দুজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মিরপুর ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন