News71.com
 Bangladesh
 29 Jan 17, 04:52 PM
 266           
 0
 29 Jan 17, 04:52 PM

জলবায়ু তহবিলে বাংলাদেশে পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা আসছে না ।। অর্থমন্ত্রী মুহিত

জলবায়ু তহবিলে বাংলাদেশে পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা আসছে না ।। অর্থমন্ত্রী মুহিত

 

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ দিচ্ছে। উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। কিন্তু নানা কারণে আমরা তা পাচ্ছি না। বিশ্বে এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অর্থমন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তন জনিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এ সময় পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স, দাতা সংস্থা ডিএফআইডির বাংলাদেশ প্রধান আলেকজেন্ডার মেসিয়ান আইবিএফসিআর প্রকল্পের কর্মকর্তা রঞ্জিত কুমার চক্রবর্তী ও সাহাবউদ্দীন আহাম্মদ উপস্থিত ছিলেন। মুহিত বলেন, জলবায়ু মোকাবেলায় সরকার অর্থায়ন করছে। জলবায়ুতে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে, তবে তা নিজস্ব অর্থায়নেই। মুস্তফা কামাল বলেন, আমরা নিজেদের তহবিল থেকেই সব ধরনের অর্থায়ন করছি। বিশ্বে আমরাই প্রথম ক্লাইমেট ফান্ড করেছি। বাংলাদেশ এগিয় যাচ্ছে, আরও এগিয়ে যাবে ।

রবার্ট ডি ওয়াটকিন্স বলেন, জলবায়ু ঝুঁকির দিকে দিয়ে বাংলাদেশ বিশ্বে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এটা মোকাবেলার সক্ষমতা বাংলাদেশসহ একক কোন দেশের পক্ষে সম্ভব নয়। তবে বাংলাদেশ তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় আমাদের সমন্বিত উদ্বোগ নিতে হবে। দাতা গোষ্ঠী, এনজিও ও সরকারকে সমন্বয় করে কাজ করতে হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন