News71.com
 Bangladesh
 29 Jan 17, 06:14 PM
 205           
 0
 29 Jan 17, 06:14 PM

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ।।

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এম কে আনোয়ার ছাড়া মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় এ মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ২৪ জুলাই আনোয়ারসহ বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যো ১৭ জন আদালতে হাজির না হওয়ায় পলাতক দেখিয়ে রবিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন