News71.com
 Bangladesh
 26 Mar 16, 12:21 PM
 757           
 0
 26 Mar 16, 12:21 PM

রংপুরে ট্রাকচালক ও হেলপার হত্যার ঘটনায় আটক ১ ।।

রংপুরে ট্রাকচালক ও হেলপার হত্যার ঘটনায় আটক ১ ।।

নিউজ ডেস্কঃ রংপুরে ট্রাকচালক ও হেলপার হত্যার ঘটনায় জুয়েল রানা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আজ শনিবার  সকালে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম জানিয়েছেন  শুক্রবার রাতে রংপুর সদরের মহাদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল রানা রংপুর মহাদেবপুর এলাকার আজিজুল ইসলামের ছেলে।

ট্রাকচালক ও হেলপার হত্যার ব্যাপারে আটক জুয়েল রানাকে থানায়  সাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ চলে।তার আগে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় একটি ট্রাকের  ভেতর থেকে ট্রাকচালক কুরাইশ খান ও হেলপার রমজান আলীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক-হেলপার ২জনই সিরাজগঞ্জের এলাকার বাসিন্দা।

গত মঙ্গলবার  দিনাজপুর থেকে চাল নিয়ে ট্রাকটি সিরাজগঞ্জের নগরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় । এরপর থেকেই নিখোঁজ ছিলেন ট্রাকসহ তারা ২জন। চালক কুরাইশ নিজেই ওই ট্রাকের মালিক। ধারণা করা জায় ২ জনকে হত্যা করে ট্রাক থেকে চাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন