News71.com
 Bangladesh
 29 Jan 17, 06:56 PM
 327           
 0
 29 Jan 17, 06:56 PM

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা একেএম মোখলেসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ৩ টায় তার নিজ গ্রাম জামালগঞ্জ সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে অংশ নেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আবু তাহের। রাষ্ট্রীয় সালাম দেন থানার এসআই আরিফ রব্বানী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামছুল আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমুখ। জানাযায়, গত রবিবার সকালে দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকা বীর মুক্তিযোদ্ধা হাজী একে এম মোখলেসুর রহমান (৮০) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী তালুকদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর সাড়ে ৩ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে লালপুর কবর স্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানের মৃত্যুতে নিজ গ্রাম সহ জামালগঞ্জ উপজেলা সদরেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ:লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা বিএনপি, কমরেড বরুন রায় স্মৃতি পরিষদ, একাওরের ঘাতক দালাল নির্মুল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জামালগঞ্জ প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্টী, জামালগঞ্জ সাংবাদিক ইউনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন