News71.com
 Bangladesh
 30 Jan 17, 12:36 AM
 277           
 0
 30 Jan 17, 12:36 AM

সরকার পরিবর্তনের জন্য নয়, সঠিক সরকারকে টিকিয়ে রাখার জন্য নির্বাচন হবে ।। আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম

সরকার পরিবর্তনের জন্য নয়, সঠিক সরকারকে টিকিয়ে রাখার জন্য নির্বাচন হবে ।। আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেছেন, নির্বাচন হবে সরকার পরিবর্তনের জন্য নয়, সঠিক সরকার টিকিয়ে রাখার জন্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় আর বিরোধী দলে গেলেও তারা নির্বাচনে থাকে। কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার সুযোগ দেয় না। বিএনপি নির্বাচনে না এসে ঘরে বসেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা নির্বাচনকে ভয় পায়। আজ রবিবার ফেনী শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত ফেনী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দলেও ফিট, বিরোধী দলেও ফিট। সরকারের উন্নয়নকে বেগবান করতে প্রধানমন্ত্রী জেলা পরিষদের আবিভাব করেছেন। সরকারের একটি স্থানীয় রূপ হচেছ স্থানীয় সরকার। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। বর্তমান সরকারের আমলে প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্র সন্ত্রাস, জঙ্গিবাদ ও ধর্মান্ধতার মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।

জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক আমিন উল আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন