News71.com
 Bangladesh
 30 Jan 17, 11:56 AM
 273           
 0
 30 Jan 17, 11:56 AM

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে আজ সোমবার সকাল দশটার দিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন। আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে জমাদারের অস্থায়ী আদালতে।

এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতির মামলা দুটির একটিতে আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য উপস্থাপন এবং অন্যটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারণে নিরাপত্তাহীনতায় ভোগায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা সময় আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩০ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন। আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে সেদিন বিচারক জানান। একইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন