News71.com
 Bangladesh
 26 Mar 16, 02:09 AM
 774           
 0
 26 Mar 16, 02:09 AM

অবৈধভাবে প্রবেশের দায়ে ২৬ বাংলাদেশি আটক বেনাপল সীমান্তে ।।

অবৈধভাবে প্রবেশের দায়ে ২৬ বাংলাদেশি আটক বেনাপল সীমান্তে ।।

নিউজ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারত-বাংলাদেশ সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে যশোরের বেনাপোল সীমান্তে ২৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে ।

আজ ২৬ মার্চ,শনিবার ১১টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুরের তেরঘর এলাকা থেকে সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ২৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে গিয়ে বিভিন্ন পেশায় কাজ করতেন। বাংলাদেশেরই বিভিন্ন জেলায় তাদের বাড়ী । 

তারা হলেন, অর্জুন মন্ডল (৪৮), বৃষ্টি (২৮), সন্তোষ রায় (৩৫), লাইজু আক্তার (২৫), সুব্রত মন্ডল (২৪), সাহেব আলী (৪৫), নূর মোহাম্মদ সরদার (২৩), ইকলাস তালুকদার (৪১), কালু দাস (৪৮), আব্দুল লতিফ (৩৪), রহমান আকন্দ (৫৮) ও তার স্ত্রী জোছনা রানী (৪৩), তাদের ছেলে ইমরান আকন্দ (১২), মনি মন্ডল (২৬), সঞ্জয় গান্ধী (৩৫), ববিতা বালা (৩০), স্বপ্না বিশ্বাস (৪০), চিত্তরঞ্জন বালা (৫৯), শাহাজান শরীফ (৩০), আইয়ুব খাঁ (৪৮), নূরজাহান বিবি (৩৫), মরিয়ম বিবি (৫০), গুরুদাস (১৪), ইজাজুল মুন্সী (৪২), মনি মন্ডল (২৬) এবং মোস্তাক।

সীমান্তে টহলের সময় বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশকালে ধাওয়া দিয়ে আটক করেন বলে জানিয়েছেন বিজিবি ২১ ব্যাটালিয়নের পুটইয়াখালী ক্যাম্পের সুবেদার সামসুল হক । আটকদের পুলিশের কাছে  সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন