News71.com
 Bangladesh
 30 Jan 17, 01:35 PM
 253           
 0
 30 Jan 17, 01:35 PM

বাজানদারের পর আরেক বৃক্ষমানাবী ঢামেকে ভর্তি

বাজানদারের পর আরেক বৃক্ষমানাবী ঢামেকে ভর্তি

নিউজ ডেস্ক : আবুল বাজনাদারের পর আরেক বৃক্ষমানাবী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ভর্তি করা হয়েছে। তার নাম সাহানা (১০)। রোববার (২৯ জানুয়ারি) তাকে ভর্তি করা হয়। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন সাহানার বিষয়ে গণমাধ্যমকে বলেন, আবুল বাজানদার যে রোগে আক্রান্ত, সাহানাও একই রোগে আক্রান্ত। তার গালে, নাকে, থুতনিসহ একাধিক স্থানে গজিয়েছে শেকড়। তবে তার শেকড়ের মাত্রা অনেক কম। এ কারণে তার সেরে ওঠার সম্ভব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন