News71.com
 Bangladesh
 30 Jan 17, 01:39 PM
 336           
 0
 30 Jan 17, 01:39 PM

সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক আজ

সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক আজ

নিউজ ডেস্ক : সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক আজনিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আজ বিকেল ৪টায় সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসি গঠনের উদ্দেশ্য নিয়ে বিশিষ্ট নাগরিকদের মতামত নেবে সার্চ কমিটি। এর আগে গত শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে ৩১টি রাজনৈতিক দলের প্রত্যেকের কাছে ইসি গঠনের জন্য পাঁচটি নাম এবং দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, সার্চ কমিটি যে ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করবে তারা হলেন-বিচারপতি মো. আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ.কে. আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

এ বিষয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বৈঠকে যাচ্ছি। যেহেতু আমাদের কাছে কোনো নাম চায়নি। ফলে তারা আমাদের কাছে কী জানতে চান সেটা শুনব এবং যে অনুযায়ী কথা বলব। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি নতুন ইসি গঠন করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন