
নিউজ ডেস্ক : আগামীকাল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বাংলাদেশে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । নতুন বছরে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এটিই প্রথম বৈঠক। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।