News71.com
 Bangladesh
 26 Mar 16, 03:10 AM
 679           
 0
 26 Mar 16, 03:10 AM

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ফুল ও মিষ্টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ।।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ফুল ও মিষ্টি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ।।

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানিয়েছেন। এ উপলক্ষে তিনি শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে ফুল-ফল ও মিষ্টি পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস)-১ জাহাঙ্গীর আলম, এপিএস-২ সাইফুজ্জামান শিখর ও প্রটোকল অফিসার খুরশীদ আলম আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এসব উপহার তুলে দেন।

মুক্তিযোদ্ধারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ঈদসহ প্রতিটি উৎসবকালে তাদেরকে স্মরণ করা এবং তাদের পুনর্বাসনের জন্য মোহাম্মদপুরে একটি বহুতল বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রায় ৮০টি পরিবার এই ভবনে বসবাস করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন