News71.com
 Bangladesh
 30 Jan 17, 07:13 PM
 272           
 0
 30 Jan 17, 07:13 PM

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষামন্ত্রী ।।

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষামন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দেখতে আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। গত ২৫শে জানুয়ারি যশোরের চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসব শিক্ষক ও শিক্ষার্থী দিনাজপুরের একটি পিকনিক স্পটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। চিকিৎসার জন্য তারা বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মিজানুর রহমান ও মাধ্যামিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আহত শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহতদের সান্তনা দেন এবং সমবেদনা জানিয়ে বলেন, এসব শিক্ষক-শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য সবকিছু করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন