News71.com
 Bangladesh
 30 Jan 17, 07:56 PM
 273           
 0
 30 Jan 17, 07:56 PM

ইসি গঠনে সার্চ কমিটির কাছে ৫ সদস্যের নাম প্রস্তাব করবে বিএনপি ।। স্থায়ী কমিটির সিদ্ধান্ত

ইসি গঠনে সার্চ কমিটির কাছে ৫ সদস্যের নাম প্রস্তাব করবে বিএনপি ।। স্থায়ী কমিটির সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম প্রস্তাব করবে বিএনপি। সার্চ কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যেই নামের তালিকা পাঠাবে। প্রস্তাব করবে বিএনপি। গতকাল রবিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ সোমবার আবারো স্থায়ী কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, নির্বাচন কমিশন গঠনে বিএনপি সার্চ কমিটির কাছে নাম দেবে। বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেন, সার্চ কমিটির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নাম দিবে বিএনপি ।

আমরা সার্চ কমিটিকে নাম পাঠাবো। যেহেতু আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়াই এজন্য প্রথম পদক্ষেপ নিয়েছিলেন, সে কারণেই আমরা নাম দিব এবং সেটি নির্ধারিত সময়ের মধ্যেই। তিনি বলেন, কাদের নাম দেয়া হবে এটা ভেরি সিক্রেট। তবে এ বিষয়ে সভায় আলোচনা হয়নি। বেগম জিয়ার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। রাত সাড়ে ৯টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। পৌঁণে ১১ টার দিকে এ শেষ হয় । বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন