
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে তাদের ডুডল লোগেতে লাল-সবুজে অঙ্কিত করেছে। লাল ও সবুজ রঙের সমন্বয়ে অঙ্কিত ডুডল লোগোর মাঝখানে একটি সেতুর ছবিও রয়েছে । ২৬শে মার্চ মধ্যরাতের পরপরই গুগল হোমপেজে এই ডুডল পোস্ট করেছে।
ডুডলে মজা ও বিস্ময় তুলে ধরা হয় এবং ঘনঘন লোগো পরিবর্তন করা হয়। ছুটি, বার্ষিকী এবং বিখ্যাত শিল্পী, পথিকৃত ব্যক্তিত্ব এবং বিজ্ঞানীদের তুলে ধরা হয়। ২০১৩ সালে গুগল ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ।