News71.com
 Bangladesh
 30 Jan 17, 08:52 PM
 298           
 0
 30 Jan 17, 08:52 PM

২০২০ সাল নাগাদ কর্ণফুলী টানেলের নির্মাণ সম্পন্ন হবে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

২০২০ সাল নাগাদ কর্ণফুলী টানেলের নির্মাণ সম্পন্ন হবে ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২০ সাল নাগাদ কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ সম্পন্ন হবে। আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমানের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের মাধ্যমে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।

সরকারি দলের সদস্য এমএ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে এ পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নের জন্য ৮টি সেতু নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পগুলোর আওতায় ৩৩টি সেতু নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য ২৫০৭.৯১৯ মিটার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন