
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দিনে প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দেবে; যাকে চাইবে তাকে ভোট দেবে। আজ সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার শুরুতে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনও অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। আওয়ামী লীগের সিদ্ধান্তের বিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, সার্চ কমিটিকে আওয়ামী লীগ নাম দেবে, কী দেবে না- এই সভায় সে সিদ্ধান্ত হবে। নাম দেওয়া হলে কাকে দেওয়া হবে, সে সিদ্ধান্তও এ সভায় নেওয়া হবে।