News71.com
 Bangladesh
 26 Mar 16, 07:07 AM
 1447           
 0
 26 Mar 16, 07:07 AM

ডুমুরিয়ার মাগুরখালিতেও ছড়িয়েছে নির্বাচনী সহিংসতা ।। সন্ত্রাসীরা ইট দিয়ে থেতলে দিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক নির্মলেনদু সরকারকে

ডুমুরিয়ার মাগুরখালিতেও ছড়িয়েছে নির্বাচনী সহিংসতা ।। সন্ত্রাসীরা ইট দিয়ে থেতলে দিয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক নির্মলেনদু সরকারকে

খুলনা (মাগুরখালি) সংবাদদাতা : ইউনিয়ন পরিষদ নির্বাচন উওর সহিংসতা ছডিয়ে পড়েছে ডুমুরিয়ার শান্ত জনপদ খ্যাত মাগুরখালিতেও । বর্তমানে এ ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় দিশেহারা হয়ে পডেছে সাধারন মানুষ। এ যেন যে যেমন পারছে প্রতিপক্ষের উপর বাদ সাধছে ।

আইনপ্রয়োগকারী সংস্থার তৎপরতার সত্তেও পুরোপুরি থামছেনা মারামারি । শিবনগর বাজারের দোকানদার শ্যামল মন্ডল, তার স্ত্রী ও পরিবারের সবাইকে  দিনেদুপুরে বেদম মারপিট করেছে নব নির্বাচিত ইউপি সদস্য মিলন গোসাই ও তার দলবল। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এছাড়াও ইউনিয়নের ঘুরুনিয়ার সমীরকে মারপিট করে সন্ত্রাসীর দল । তাদের হাত থেকে রেহাই পাননি শিবনগর তপবন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা নির্মলেনদু সরকারও । সন্ত্রাসীরা তার বাড়ি যেয়ে এই মুক্তিযোদ্ধাকে ইট দিয়ে আঘাত করে তার শরীর থেতলে দিয়েছে । একপর্যায়ে খাগড়াবুনিয়ার স্যামল ও তার স্ত্রীকে মারপিট করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনোজিতের দল। তাছাড়া চন্ডীপুরের শীলবাড়িহসহ খোরেরাবাদ, গজালিয়া ও বিভিন্ন জায়গায় সহিংসতার খবর পাওয়া যায়।ভয়ে এখনো শতাধিক লোক এলাকাছাড়া।

প্রকাশ্যে চলছে হুমকি ধামকি। আলাদিপুর বাজারের দোকানদার ও মেম্বর পদপ্রার্থী বিধান মোহন্ত, বিপ্লব সহ অনেকের দোকানঘর ভেঙ্গে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে সংকর সরদার ও মাইকেল রায়ের নেতৃেত্তে।গতকাল বিজয় মিছীলের পরেও হুমকি ভয়ভীতি অব্যাহত রয়েছে।এলাকার সাধারন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন