News71.com
 Bangladesh
 31 Jan 17, 02:54 PM
 281           
 0
 31 Jan 17, 02:54 PM

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন মুকুল বোস ।।

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন মুকুল বোস ।।

 

নিউজ ডেস্ক; আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে। এর আগে তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২, ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

দলীয় সভানেত্রী কতৃক সন্মেলনের পর পরই গত বছরের ২৯ অক্টোবর আওয়ামী লীগের ৩৮ উপদেষ্টা মনোনীত করা হয়। তাঁরা হলেন: উপদেষ্টা এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ইসহাক মিয়া, রহমত আলী, এইচ টি ইমাম, মশিউর রহমান, ড. আলাউদ্দিন আহমেদ, ইউসুফ হোসেন হুমায়ুন, রাজিউদ্দিন আহমেদ রাজু, মহীউদ্দীন খান আলমগীর, শফিক আহমেদ, সৈয়দ আবু নসর, সতীশ চন্দ্র রায়, ডা. আব্দুল খালেক, অধ্যাপক ডা. রুহুল হক, কাজী আকরাম উদ্দিন, সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, অধ্যাপক হামিদা বানু শোভা, অধ্যাপক ড. হোসেন মনসুর, অধ্যাপক সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির. গোলাম মওলা নকশাবন্দী, ড. মির্জা এম এ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মেজর জেনারেল অব. আব্দুল হাফিজ মল্লিক, অধ্যাপক ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, অধ্যাপক খন্দকার বজলুল হক, মো. রাশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, চৌধুরী খালিকুজ্জামান। পরে চলতি মাসের ৩ জানুয়ারি উপদেষ্টা পদে আরও দুইজনের নাম ঘোষণা করা হয়। তারা হলেন মোজাফফর হোসেন পল্টু ও আবদুল বাসেত মজুমদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন