News71.com
 Bangladesh
 31 Jan 17, 03:36 PM
 304           
 0
 31 Jan 17, 03:36 PM

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো ।।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো ।।

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিচ্ছে রাজনৈতিক দলগুলো। আজ মঙ্গলবার সকাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেয়া হচ্ছে। আজ বেলা ১১টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে-এলডিপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাপ মোজাফফর, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, জাসদ (ইনু), তরিকত ফেডারেশন ।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেয়া ৩১টি রাজনৈতিক দলকে আজ মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে ৫ জনের নামের প্রস্তাব জমা দিতে বলেছে সার্চ কমিটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন