News71.com
 Bangladesh
 31 Jan 17, 09:03 PM
 257           
 0
 31 Jan 17, 09:03 PM

খুলনায় চিকিৎসক হত্যা মামলার আসামি রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।।

খুলনায় চিকিৎসক হত্যা মামলার আসামি রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।।

নিউজ ডেস্কঃ খুলনায় চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যা মামলায় আসামি রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি রাসেল ঢালী আদালতের কাঠ গড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নগরীর ফুলবাড়ীগেটের কুয়েট রোডস্থ মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় রাসেল ঢালী একই ক্লিনিকে কর্মরত একজন নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি টের পেয়ে ক্লিনিকের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাস তাকে নার্সের সঙ্গে প্রেম করতে নিষেধ করেন। এতে রাসেল তার ওপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকাল তিনটার দিকে রাসেল ক্লিনিক মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে ক্লিনিকের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত চিকিৎসকের স্ত্রী মিতা রানী ভৌমিক ওয়ার্ড বয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন