News71.com
 Bangladesh
 31 Jan 17, 09:07 PM
 301           
 0
 31 Jan 17, 09:07 PM

কক্সবাজারের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমকে আটক করেছে দুদক

কক্সবাজারের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমকে আটক করেছে দুদক

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার সদর ও মহেশখালীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিবকে আটক করেছে দুদক। আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৫০ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। জানা গেছে, কক্সবাজারের মহেশখালী এবং অতিরিক্ত দায়িত্বে থাকা কক্সবাজার সদর এর প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব উখিয়ার সাবেক পিআইও থাকাকালিন ২০১২-১৩ অর্থবছরে উখিয়া উপজেলার অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৫০লাখ ১৩ হাজার ৪৭০ টাকা আত্মসাত করে। এ অপরাধে তার বিরুদ্ধে ২০১৫ সালের ১২ মে দুদক প্রথমে ১ টি ও পরে আরো ৬ টি মামলা করে। এসব মামলায় তাকে আটক করা হয় ।

দুদক চট্টগ্রাম ২ অঞ্চলের উপ পরিচালক সৈয়দ আহমদ জানান, তার বিরুদ্ধে ৫০ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা আত্মসাতের অভিযোগে ৭ টি মামলা হয়। দুদকের দায়ের করা মামলাগুলো তদন্ত শেষে সে সব মামলায় আজ তাকে আটক করা হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, আজ বিকালে কক্সবাজার সদর উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মতার অফিস থেকে তাকে আটক করে দুদক। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, সন্ধ্যা ৬ টার দিকে দুদক আটক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিবকে সদর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত জেল হাজতে প্রেরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন