News71.com
 Bangladesh
 31 Jan 17, 09:13 PM
 274           
 0
 31 Jan 17, 09:13 PM

জেরার মুখে পড়লেন ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ...

জেরার মুখে পড়লেন ২১ আগস্ট গ্রেনেড হামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ...

নিউজ ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্র্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে মামলার আসামী সাবেক দুই ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আশরাফুল হুদা এবং শহীদুল হকের পক্ষে জের করেছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে আইনজীবীরা এই জেরা করার পর বুধবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হয়। গত ২৪ সেপ্টেম্বর থেকে এ সাক্ষীর জবানবন্দি দেওয়া শুরুর পর সাতটি ধার্য তারিখে ওই জবানবন্দি হওয়ার পর গত ৩১ অক্টোবর তা শেষ হয়। এরপর থেকে এ সাক্ষীকে জেরা করছেন আইনজীবীরা।

মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার অব. সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে রয়েছে। মামলার আসামী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবনশক্তি হারান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন