
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে ভিন্ন ভিন্ন অভিযানে ৫ শিবির কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট । গ্রেফতাররা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হল শাখার সভাপতি ও দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু জাফর, সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এনামুল ইসলাম, সাথী ও সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম এবং কর্মী ওমর ফারুক ।
এদের প্রথম ৪জনকে রাতে বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এ সময় সেখান থেকে বেশকিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়। এছাড়া আলাদা অভিযানে গ্রেফতার হয়েছেন ওয়ারেন্টভুক্ত ১৬ আসামি। অন্যান্য মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫ গ্রাম হেরোইন, ৭ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় ৫ মাদক ব্যবসায়ীকে ।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ৪জন, শাহমখদুম থানা ২জন এবং নগর ডিবি ৩জনকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।