
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে চেতনা নাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতনের পর মালামাল এবং অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। গত রাতে শহরতলীর ইসলামবাগ এলাকায় এ ঘটনা হয়।
স্থানীয়রা বলেন, ওই এলাকার কাতার প্রবাসী মো. শাহজাহানের বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর পরিবারের লোকজনের ওপর ঘুমন্ত অবস্থায় চেতনা নাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে অচেতন হয়ে পড়লে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।
পরে তাদের একজনের জ্ঞান ফিরলে আশপাশের মানুষ জানতে পারে বিষয়টি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।