
নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি প্রথমে সীমান্তের পুটখালী বিওপি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সাধারণ সৈনিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। সীমান্তের চোরাচালন, মাদক পাচার রোধে বিভিন্ন নির্দেশনা দেন ।
এ সময় তিনি বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশের সৈনিক। আমাদের সৈনিকরা আগের চেয়ে এখন অনেক বেশি বেতন পাচ্ছেন। আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। তাই কোন সৈনিক যেন চোরাকারবারী ও নারী পাচারকারীদের সঙ্গে জড়িত না থাকি। তিনি বলেন, এ আদেশের পরও কোন সৈনিক তার দায়িত্ব পালনে অবহেলা করলে তাকে কঠিন শাস্তি পেতে হবে ।
পরে সীমান্তের বিভিন্ন পোষ্ট পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন যশোরের ভারপ্রাপ্ত রিজিওয়ান কমান্ডার কর্নেল ওহিদুজ্জামান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল আরিফুর রহমান ও যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খবিরউদ্দিন ।