News71.com
 Bangladesh
 31 Jan 17, 10:08 PM
 292           
 0
 31 Jan 17, 10:08 PM

সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭ পাস ।।

সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭ পাস ।।

নিউজ ডেস্কঃ অনুমোদন ব্যতিত দেশীয় জীববৈচিত্র্যের সুফল অন্যত্র স্থানান্তরে দণ্ডের বিধান করে আজ মঙ্গলবার সংসদে বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭ পাস করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন বিলটি পাসের প্রস্তাব করেন ।

বিলে অনুমোদন ব্যতিত জীববৈচিত্র্য সম্পর্কিত কার্যক্রম গ্রহণে বিধি-নিষেধ, জীববৈচিত্র্য বিষয়ক গবেষণালব্ধ ফলাফল হস্তান্তরের বিধি-নিষেধ, গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশ, জীববৈচিত্র্য বিষয়ক মেধাস্বত্ত্ব অধিকারের জন্য আবেদনে বিধি-নিষেধসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়। বিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট জীববৈচিত্র্য বিষয়ক জাতীয় কমিটি গঠনের বিধান করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন