News71.com
 Bangladesh
 31 Jan 17, 10:55 PM
 306           
 0
 31 Jan 17, 10:55 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে ঢাকা আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী । ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে ঢাকা আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী । ।

নিউজ ডেস্কঃ বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোর্গ ব্রেন্ডে। চার দিনের সফরে আগামী ১৯ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুইডেনে বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো আজ মঙ্গলবার জানিয়েছে, একুশের প্রথম প্রহরে বোর্গ ব্রেন্ডে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্র জানায়, এই সফরে বোর্গ ব্রেন্ডে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। তবে বিস্তারিত সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশে নরওয়ের বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে বোর্গ ব্রেন্ডের সফরে। বিনিয়োগের ক্ষেত্রে জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তির মতো বিষয়গুলোতে অগ্রাধিকার থাকবে বাংলাদেশের। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতার মতো বিষয়গুলো নিয়েও দুই পক্ষ আলোচনা করবে। মাহমুদ আলী গত বছরের সেপ্টেম্বরে নরওয়ে সফর করেন। ওই সফরের সময় তিনি বোর্গ ব্রেন্ডেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন