News71.com
 Bangladesh
 26 Mar 16, 07:16 AM
 733           
 0
 26 Mar 16, 07:16 AM

র‌্যাবের গোয়েন্দা শাখাকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা মহাপরিচালক বেনজীর আহমেদের ।।

র‌্যাবের গোয়েন্দা শাখাকে আরো শক্তিশালী করার প্রচেষ্টা মহাপরিচালক বেনজীর আহমেদের ।।

নিউজ ডেস্কঃ অপরাধ ও জঙ্গি দমনে নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রাখার পাশাপাশি আগামী দিনগুলোতে র‌্যাবের গোয়েন্দা শাখাকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ সকালে র‌্যাবের এক যুগপূর্তী উপলক্ষে এর সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষ সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে সালাম গ্রহণ করেন তিনি। পরে দরবারে অংশ নেন।

এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত র‌্যাব সদস্যদের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয় ।

অতঃপর ডিজি বলেন, র‌্যাবের গোয়েন্দা শাখাকে শক্তিশালী করে তোলার পাশাপাশি এর তদন্ত শাখাকেও আরো অধুনিকায়ন করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন