News71.com
 Bangladesh
 26 Mar 16, 07:19 AM
 664           
 0
 26 Mar 16, 07:19 AM

স্বাধীনতা দিবসে বিজিবি মিষ্টি দিল বিএসএফকে ।।       

স্বাধীনতা দিবসে বিজিবি মিষ্টি দিল বিএসএফকে ।।        

নিউজ ডেস্ক : বিজিবি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে আজ শনিবার মিষ্টি উপহার দেয়। ছবি: প্রথম আলোমহান স্বাধীনতা দিবসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে। আজ শনিবার সকালে এই মিষ্টি পৌঁছে দেওয়া হয়।

বিজিবির আখাউড়া কোম্পানির কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বলেন, সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে বাড়ানোর লক্ষ্যেই এই উপহার দেওয়া হয়েছে। তিনি বিএসএফের লংকামুড়া কোম্পানির সহকারী কমান্ডার কিশান কুমারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন