
নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশন গঠনে ৪ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসেছেন সার্চ কমিটির সদস্যরা। আজ বুধবার বেলা ১১টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফা বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠকে উপস্থিত ৪ বিশিষ্ট ব্যক্তি হলেন, সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ।
এর আগে গতকাল মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি। গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন সার্চ কমিটির সদস্যরা ।