
নিউজ ডেস্কঃ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকাকে মুখ্য করে দেখছেন ৪ বিশিষ্ট নাগরিক। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে বিশিষ্ট চার নাগরিক এ মত দিয়েছেন। তারা সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চান ।
এর আগে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাইঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন ৪ বিশিষ্ট নাগরিক। এই চার বিশিষ্ট নাগরিক হলেন-ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলা দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। এর আগে বৈঠকে ৫ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও এ তালিকা থেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আবদুর রশিদের নাম বাদ দিয়ে ৪জনকে রাখা হয়েছিল ।