News71.com
 Bangladesh
 01 Feb 17, 06:55 PM
 290           
 0
 01 Feb 17, 06:55 PM

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করছেন শ্রম প্রতিমন্ত্রীর মুজিবুল হক চুন্নু ।।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করছেন শ্রম প্রতিমন্ত্রীর মুজিবুল হক চুন্নু ।।

 

নিউজ ডেস্কঃ মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সেবা পরিদর্শন করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় দূতাবাস পরিদর্শনে যান তিনি। এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রদত্ত সেবা প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী ।

তিনি হাইকমিশনে আগত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং ধৈর্য ধরে সেবা গ্রহণের আহ্বান জানান। এসময় হাইকমিশনার মো. শহিদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সল আহমদ, কাউন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, ফার্ষ্টসেক্রেটারি এম এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্ষ্ট সেক্রেটারি মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব ফরিদ আহমদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন