
নিউজ ডেস্কঃ গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৯ জন গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১শে জানুয়ারি) দিবাগত রাত থেকে আজ বুধবার (১ই ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় ।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, বিশেষ অভিযানে জেলার ৭ উপজেলা থেকে মাদক, নারী নির্যাতন, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তবে গ্রেফতারদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে ।