News71.com
 Bangladesh
 01 Feb 17, 07:41 PM
 246           
 0
 01 Feb 17, 07:41 PM

বিএনপির আমলে দুর্নীতির কালো থাবা থেকে কিছুই রেহাই পায়নি ।। জাহাঙ্গীর কবির নানক

বিএনপির আমলে দুর্নীতির কালো থাবা থেকে কিছুই রেহাই পায়নি ।। জাহাঙ্গীর কবির নানক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চারদলীয় জোট সরকারের দুর্নীতির কালো থাবা থেকে শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিছুই রেহাই পায়নি। বর্তমান জনবান্ধব সরকার সকল জনহিতকর প্রতিষ্ঠানে সত্, যোগ্য, মেধাবী ও দেশপ্রেমিক ব্যক্তিবর্গের দিয়ে পরিচালনা করায় জনকল্যাণ নিশ্চিত হচ্ছে । আজ বুধবার আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ৪টি নবনির্মিত ও নির্মায়মান একাডেমি ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে শিক্ষার প্রসার ও মানোন্নয়নে ২০১৬ সাল পর্যন্ত ১৪টি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে । তিনি বলেন আগারগাঁও এলাকায় সমন্বিত উন্নয়নে ১৫০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। আগারগাঁও মহিলা কলেজ জাতীয়করণ, ৫ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মিলনায়তন ও খেলার মাঠ নির্মাণের আশ্বাস দেন। পরে নানক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । কলেজের অধ্যক্ষ হিমাদ্রী শেখর পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আবদুস সালাম, কৃষকলীগ নেতা এ কে এম আজম খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন খান, আনোয়ার হোসেন মিন্ট, কাউন্সিলর ফোরকান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন