
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় র্যািবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়েছে। এসময় আজিবর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যা ব সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে খুলনা র্যাঅব ৬ এর একটি দল জেলার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আজিবর রহমানের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১০৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেন। পরে মামলা দিয়ে তাকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা ১২ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৬ দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।