News71.com
 Bangladesh
 01 Feb 17, 09:27 PM
 255           
 0
 01 Feb 17, 09:27 PM

আন্তর্জাতিক পরিমণ্ডলে সুষ্ঠ বিবেচিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তর্জাতিক পরিমণ্ডলে সুষ্ঠ বিবেচিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন দেশের জনগণের কাছে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে। আজ বুধবার সংসদে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন সারা দেশে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগসহ সরকার সব ধরনের সহযোগিতা করেছে।

সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে গত ১৫ জানুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন ওই আলাপের ফলে মালয়েশিয়ার সরকার আনডকুমেনটেড তালিকাবিহীন বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্ক পাস ইস্যুর ঘোষণা দিয়েছে। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত আনুমানিক সাড়ে তিন লাখ আনডকুমেনটেড বাংলাদেশি কর্মী সে দেশে কাজের সুযোগ পাবেন। অন্যথায় তাঁদের দেশে ফিরে আসতে হতো। মীর মোস্তাক আহমেদের রবির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মনজুরুল ইসলাম লিটনের হত্যায় দায়ের করা মামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া আলামত ব্যালেস্টিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন সব ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত ব্যবস্থার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার ফলে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এর ফলে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দৃঢ়তর হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন